English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৮:৩৬

৯ দিনের ছুটি

অনলাইন ডেস্ক
৯ দিনের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে পবিত্র শবে কদর ও সাপ্তাহিক ছুটিরসহ ঈদের ছুটি মিলিয়ে ৯ দিন ছুটি থাকছে।

জানা যায়, ঈদের আগে সরকারি চাকুরিজীবিদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ৩ জুলাই পবিত্র শব-ই-কদর ও ৭ জুলাই ঈদের ছুটি। এরপর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে অফিস খুলবে আগামী ১০ জুলাই। ৪ জুলাই (সোমবার) অফিস খোলা থাকলেও সরকারের নির্বাহী আদেশে সেদিনও ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সচিব বলেন, 'আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আগামী ১৬ জুলাই শনিবার সরকারি চাকুরেদের অফিস করতে হবে।'

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ৬ অথবা ৭ জুলাই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই—ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই পবিত্র শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।