English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৭:২৬

পদ্মা সেতুর ৩৫% কাজ সম্পন্ন

অনলাইন ডেস্ক
পদ্মা সেতুর ৩৫% কাজ সম্পন্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে পদ্মা সেতুর ১৪নং পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। চলতি বর্ষাতে পদ্মা সেতুর কাজের কোনো বিঘ্ন ঘটবে না।’