English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৫:২৮

মানুষের গড় আয়ু বেড়েছে ২ মাস

অনলাইন ডেস্ক
মানুষের গড় আয়ু বেড়েছে ২ মাস

দেশের মানুষের গড় আয়ু ২ মাস বেড়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (২২ জুন) বিবিএস’র ‘রিপোর্ট অব বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, দেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭০ বছর ৯ মাস। এর আগে ২০১৪ সালে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এক বছর ব্যবধানে গড় আয়ু বেড়েছে ২ মাস।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিবিএস’র মহাপরিচালক আব্দুল ওয়াজেদ প্রমুখ।