English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০৩:৫৬

পিলখানায় বিজিবির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
পিলখানায় বিজিবির ইফতার মাহফিল

বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবির) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় বিজিবির সদরদপ্তর পিলখানার দরবার হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজিবির ইফতার মহাফিলের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া উপস্থিত ছিলেন বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবির)  মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বিজিবির ইফতারে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের শুরুতে দেশ জাতি ও বিবিজির নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে ইফতার ও রাতের খাবার শেষে চা ও কফির মধ্য দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।