ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে মদিনা ত্যাগ
সৌদি আরবে পাঁচদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৭ জুন) দেশের উদ্দেশে পবিত্র নগরী মদিনা ত্যাগ করেছেন।
মঙ্গলবার (৭ জুন) সকালে দেশের উদ্দেশে যাত্রাকালে প্রধানমন্ত্রীকে সৌদিরা আন্তরিক বিদায় জানান।
মদিনার ডেপুটি গভর্নর আবদুল মুহসিন আল মুনিফ, সৌদি আরবে বাংলাদেশী রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং মদিনার কনস্যুলার জেনারেল এ কে এম শহিদুল করিম বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
বিমানবন্দরে সৌদি সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার জানায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ১০.৪০ টায় প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করেছে।
বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি সৌদি আরব সফর করেন। ২০১৫ সালের জানুয়ারিতে বাদশার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হল।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সন্ধ্যা ৭.৩০ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা গত ৩ জুন জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সৌদি আরবে অবস্থানকালে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন এবং মসজিদে নববীতে হযরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জেয়ারত করেন। জেদ্দায় সৌদি বাদশার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিস্ট, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উভয় নেতা বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণে একত্রে কাজ করার পাশাপাশি উন্নয়ন ও ব্যবসা, বাণিজ্যের দ্বিপক্ষীয় সম্ভাবনা কাজে লাগানো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সম্পর্ক উন্নয়নের বিষয় সম্মত হন।
দুই নেতা ইসলামিক জোটের মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স ও বাংলাদেশ হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সৌদি অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, এ্যাডভাইজার অব দ্যা রয়াল কোর্ট অব দি সৌদি কিং, সৌদি মন্ত্রীবৃন্দ ও সিনিয়র কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনার সফরকালে সৌদি আরব বাংলাদেশ থেকে ৫ লাখের বেশি জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং শ্রমিক ছাড়াও বাংলাদেশ থেকে চিকিৎসক, শিক্ষক ও ইঞ্জিনিয়ার নিতে আগ্রহী।
প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থের জন্য বাংলাদেশ-সৌদি আরব যৌথ অর্থনৈতিক কমিশন আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চেয়েছেন বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পাশাপাশি ঢাকা নগরীকে ঘিরে সার্কুলার রোড, রেল ও ওয়াটার ওয়েজ উন্নয়নে এই বিনিয়োগ চান।
সৌদি আরবের নির্মাণখাতে স্থপতি, প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি সরবরাহের জন্য বাংলাদেশের সেনা কল্যাণ ভবন এবং সৌদি বাওয়ানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। খবর- বাসস।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:১৪ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


