English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৮:১০

মোটরসাইকেলে তিনজন ওঠা যাবেনা

নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেলে তিনজন ওঠা যাবেনা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে এক মোটরসাইকেলে তিনজন ওঠা যাবে না। আর তিনজন যেন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এসপি পত্নী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি এর মধ্যেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

রোববার (৫ জুন) সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাবার সময় চট্টগ্রামে বাসার কাছে জিইসি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার। মোটরসাইকেলে আসা তিনজন আরোহীর একজন মিসেস আক্তারকে ছুরিকাঘাত করে। এবং আরেকজন গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার।

হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।