English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৩:৫১

মিতু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার (ভিডিও)

অনলাইন ডেস্ক
মিতু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি  উদ্ধার (ভিডিও)

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

তবে এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা আটক করেনি পুলিশ।

পুলিশ অফিসার বাবুল আক্তারের স্ত্রী রোববার (৫ জুন) সকালে, যখন তার ছোট্ট শিশুকে স্কুলের বাসে তুলে দিতে যাচ্ছিলেন, তখন তার বাসার কাছের জিইসি মোড়ে মোটরসাইকেলে করে আসা তিনজন আরোহী প্রথমে ছুরি ও পরে গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহমুদা আক্তারের।

পুলিশ অফিসার বাবুল আক্তার জঙ্গিবিরোধী বেশ কয়েকটি বড়ো ধরনের অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

পুলিশের ধারণা, এর প্রতিশোধ নিতে জঙ্গিরাই তার স্ত্রী মাহমুদা আক্তারকে হত্যা করে থাকতে পারে। এর আগে পুলিশের ওপর হামলা ঘটনা ঘটলেও পুলিশের কোন কর্মকর্তার পরিবারের সদস্যকে হত্যার ঘটনা এই প্রথম।

ভিডিও