English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৫:২০

ব্যালটে সিল মারার দায়ে প্রিজাইডিংকে কারাদণ্ড

অনলাইন ডেস্ক
ব্যালটে সিল মারার দায়ে প্রিজাইডিংকে কারাদণ্ড
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার ঘটনায় কেন্দ্রে কর্তব্যরত এক সহকারী প্রিজাইডিং অফিসারের ছয় মাসের কারাদণ্ড হয়েছে।
 
শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১১টার দিকে শুভগাছা ইউনিয়নের আফানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪নং কক্ষের এ ঘটনায় দণ্ডপ্রাপ্তের নাম ফরহাদ হোসেন। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ব্যালটে সিল মারার সময় আটকের পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা দিয়ে ওই প্রিজাইডিং অফিসারকে জেলহাজতে পাঠানো হয়েছে।