English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৭:৪৫
গুম ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্তানদের দাবি

মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে দিন আমাদের বাবাকে

মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে দিন আমাদের বাবাকে

২০১৩ সালে বিভিন্ন সময়ে গুম ও নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীদের বাব, মা, স্ত্রী ও সন্তানরা। মানববন্ধনে দাঁড়ানো অনেক ছোট ছোট ছেলে-মেয়েরা তাদের বাবাকে ফিরে পাওয়ার জন্য আর্তনাদ জানিয়েছেন, তারা বলেন, আমরা আমাদের বাবাকে ফিরে পেতে চাই এবং বাবার সাথে ঈদ করতে চাই  । আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে আসছে ঈদের আগেই স্বজনদের ফেরতের দাবি জানান তারা। মানববন্ধনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন কারো মা, কারো বাবা, কারো স্ত্রী ও সন্তান। মানববন্ধনে দাঁড়ানো এসব মানুষ কেউ কারো পরিচিত না, কিন্তু তাদের দাবি এক এবং ব্যাথাও এক । গুম হয়ে যাওয়া "মানবন্ধনে" এসেছিলেন বিশিষ্ট জনেরাও । তারা বলেন, হাইকোর্ট আমাদের ন্যায় বিচার পাওয়ার জায়গা । সুতরাং তাদেরকে জাগতে হবে, তারা যদি না জাগেন তাহলে দেশের জনগণের আদালতে যখন হাইকোর্টের বিচার হবে, তখন সমাজে একধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশা ছাড়েনি এই হতভাগ্য মানুষগুলো।