English Version
আপডেট : ২৩ মে, ২০১৬ ১৭:৩৪

রোয়ানু কবলিত জনতার পাশে ওবায়দুল

অনলাইন ডেস্ক
রোয়ানু কবলিত জনতার পাশে  ওবায়দুল

রোয়ানু কবলিত নোয়াখালীর কোম্পানিগঞ্জে রোববার (২২ মে) সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শন যান। এসময়ে দুর্গতদের ত্রাণ বিতরণ করেন।  এবং সেখানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের ফেসবুক।

ছবিগুলোয় দেখা যায়, মন্ত্রী একেবারে সাদামাটা ভাবে একটি পলো টি শার্ট আর জিন্স পরে কাদা মাড়িয়ে দুর্গত এলাকা গুলো ঘুরছেন। ক্ষতিগ্রস্থরা মন্ত্রীর নিকট আসলে বুকে জড়িয়ে ধরে সান্তনা দিচ্ছেন। ছবিগুলোর নিচে অসংখ্যজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করছেন।

দস্তগীর নামের একজন লিখেছেন, 'এই হচ্ছে আমার নেতা যাকে নিয়ে গর্ব করি। যাকে নিয়ে পুরো বাংলাদেশ গর্ব করে বলতে পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে পারে।'  

খান সরফরাজ নামের আরেকজন ফেসবুক ব্যবহারী হিরো অফ দ্য ন্যাশন হিসেবে ওবায়দুল কাদের কে অভিহিত করেছেন।