English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ২০:৪৪

জ্বালানিতে সহযোগিতার আগ্রহ রাশিয়া

অনলাইন ডেস্ক
জ্বালানিতে সহযোগিতার আগ্রহ রাশিয়া
বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগ্রহী রাশিয়া। এজন্য তারা বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মাকর সই করতে চায়।
 
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ বৃহস্পতিবার  (৫ মে) সচিবালয়ে বিদ্যুৎ  জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ আগ্রহের কথা জানান। আলেকজান্ডার বলেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃতি করতে একটি  সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন। তিনি বলেন, 'এটা দ্রুত হলে উভয় দেশই লাভবান হবে।' এ সময় নসরুল হামিদ দেশীয় কোম্পানি বাপেক্স ও রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি 'গ্যাজপ্রম' মিলে একটি যৌথ কোম্পানি গঠনে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গ্যাজপ্রমের প্রযুক্তি ও অভিজ্ঞতা থেকে বাপেক্স শিক্ষা লাভ করবে। এছাড়া বাংলাদেশে খনি ও পেট্রোলিয়াম খাতে জনবলের প্রশিক্ষণেও রাশিয়ার সহায়তা চান প্রতিমন্ত্রী।