English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৩:৫০

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার ৯ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার ৯ যাত্রী নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও দু'জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসছিল। অপরদিকে ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। ময়মনসিংহ সদরের গাছতলা নামক স্থানে পৌঁছালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।