English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৩:৪৪

রায় প্রকাশের পরই ফাঁসি কার্যকর করা হবে

অনলাইন ডেস্ক
রায় প্রকাশের পরই ফাঁসি কার্যকর করা হবে

সংক্ষিপ্ত নাকি পূর্ণাঙ্গ রায়ের পর সাজা কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে রাষ্ট্রপক্ষের প্রধার কৌশলী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকারের সিদ্ধান্তে জেল কর্তৃপক্ষ ফাঁসির রায় কার্যকর করবে। ‘আদালত ইচ্ছা করলে শর্ট অর্ডার (সংক্ষিপ্ত আদেশ) দিতে পারেন। আর যদি মনে করেন পূর্ণাঙ্গ রায় দেবেন সেটাও দিতে পারেন। তবে এর আগে দু-একটি মামলায় শর্ট অর্ডার চেয়েছিলাম, আদালত তা দেয়নি। তাই আমরা শর্ট অর্ডার চাইনি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই রায় প্রকাশিত হবে।’

বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে তিনি একথা বলেন।

এখন এই রিভিউয়ের রায় প্রকাশের পর রিভিউ খারিজ হওয়ায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাহবুবে আলম বলেন, ‘জেল কর্তৃপক্ষের কাছে এখন এই রিভিউয়ের রায় যাবে। এরপর জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কখন দণ্ড কার্যকর করা হবে। দিনক্ষণ ঠিক করবে সরকার, আর দণ্ড কার্যকর করবে জেল কর্তৃপক্ষ। তবে এর আগে মতিউর রহমান নিজামী যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে চান, সেই সুযোগ তিনি পাবেন।’

মৃত্যুদণ্ড বহাল থাকা সংক্রান্ত রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আদালত পাবনা জেলার কয়েকটি গ্রামে হত্যাকাণ্ড ও বুদ্ধিজীবী হত্যাসহ তিনটি অভিযোগে নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ে দেশবাসীর মতো আমরাও আনন্দিত।’