English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১০:৫৭

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত

অনলাইন ডেস্ক
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত
আল-নূর মসজিদ ফাইল ফটো।

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মসজিদ ও অন্যান্য স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত কামনায় কোরআনখানি, নফল নামাজ, জিকির-আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।

পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি'রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

‘মেরাজকে ইসলাম ধর্মের ইতিহাসে আলোড়িত ঘটনা বলা হয় এজন্য যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও নবীকুলের শিরোমণি হজরত মোহাম্মদ (সাঃ) ছাড়া অন্য কোনো নবী ও রাসুল আল্লাহর দিদারের পরম এ সৌভাগ্য অধিকারী হতে পারেননি। প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে শবে মেরাজ উদযাপন করা হয়ে থাকে। এই রাতে হযরত মোহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।