English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৫:১৯

ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের পরবর্তী অ্যাসেম্বলি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের পরবর্তী অ্যাসেম্বলি ঢাকায়

ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের পরবর্তী অ্যাসেম্বলি ঢাকায় অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে অনুষ্ঠেয় এ অ্যাসেম্বলি হবে আইপিইউ’র ১৩৬তম। এ অ্যাসেম্বলি নিয়ে বাংলাদেশ এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউয়ের পক্ষে মহাসচিব মার্টিন চুংগুং লন্ডনের হাউজ অব লর্ডসে এ এমওইউ সই করেন।

আইপিইউ এসেম্বলিতে বিশ্বের ১৬৮টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করে থাকেন। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনে দুই সহস্রাধিক বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ১৯৭২ সালে আইপিইউ’য়ের সদস্যপদ লাভ করে। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউয়ের বর্তমান প্রেসিডেন্ট।