English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৪:০৫

জুলহাস-তনয় হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা

অনলাইন ডেস্ক
জুলহাস-তনয় হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা

মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি হেডকোয়াটার্সে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তিনটি পিকআপ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না সে ব্যাপারে মন্তব্য করার সময় এখনও হয়নি। আমরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না। আমরা তদন্তের পর্যায়ে রয়েছি। আর দুই-চারদিন গেলেই এ ব্যাপারে আমরা সীদ্ধান্তে আসতে পারব।

তবে কাউকেই সন্দেহের ঊর্ধে্ব রাখছি না। সকল ডাইমেনশন মাথায় রেখেই আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এটি বিচ্ছিন্ন ঘটনা।