English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৯:৫৫

হাইকোর্টের নতুন বেঞ্চের কার্যতালিকায় তনু হত্যার রিট

অনলাইন ডেস্ক
হাইকোর্টের নতুন বেঞ্চের কার্যতালিকায় তনু হত্যার রিট

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট মঙ্গলবার হাইকোর্টের আরেকটি বেঞ্চের কার্যতালিকায় এসেছে। আগামি বুধবার ওই বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মঙ্গলবার রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৫৩ নম্বরে ছিল। তবে শুনানি হয়নি।

এদিন শুনানি না হওয়ার কারণ সম্পর্কে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, শুনানির জন্য তনু হত্যার বিষয়ে করা রিটটি আজ (মঙ্গলবার) কার্যতালিকায় ছিল। কিন্তু বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে এই মামলার নথিপত্র নতুন বেঞ্চে না আসায় আজ শুনানি হয়নি। তবে আগামীকাল রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে যুক্তি দেখিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে আবেদনটি রিটকারী আইনজীবী বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে নিয়ে যান।