English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১১:৫৭

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ষ্টাফ রিপোর্টার
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ফাইল ফটো

রাজধানীর চানখাঁরপুল দেশের প্রথম পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৬ এপ্রিল ) সকাল ১০ ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৫০০ শয্যাবিশিষ্ট এই ইনস্টিটিউটটি ১ দশমিক ৭৬ একর জমিতে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে।  এর নির্মাণে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা। মোট  আন্ডারগ্রাউন্ডে দুই তলা বেজমেন্টসহ মোট ১২তলা বিশিষ্ট বহুতল একাধিক ভবন নির্মাণ করা হবে। পৃথক তিনটি ব্লকের একটিতে বার্ন, একটিতে প্লাস্টিক ও অপরটিতে একাডেমিক ভবন থাকবে।