English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১১:৩৩

বাঁশখালীতে হতাহতের ঘটনায় তিন মামলা, আসামি ৩০০০

চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীতে হতাহতের ঘটনায় তিন মামলা, আসামি ৩০০০

বাঁশখালীর ইউনিয়নে গণ্ডমারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে ১৪৪ধারা ভেঙে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলের পুলিশের গুলিতে চারজন নিহত হবার ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।  

সোমবার গভীর রাতে এ মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে পুলিশের পক্ষ থেকে একটি ও নিহত স্বজনদের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল আওয়াল মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। যাতে ৬৭ জনের নাম উল্লেখসহ তিন হাজার জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

এদিকে এই ঘটনায় তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এ কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।