English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ০২:২৭

আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল

ষ্টাফ রিপোর্টার
আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল

জাতীয় পার্টির ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ১৪ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।  সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

জাপা মহাসচিব জানান, কাউন্সিল অধিবেশনে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ গ্রহণ করবেন। চলতি মাসের ১৬ এপ্রিল এই কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল এখনো ৭টি জেলায় দলীয় কাউন্সিল হয়নি এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন । 

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি , প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় , পার্টির উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি , এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।