English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ২৩:৩৮

জয়ের বিরুদ্ধে জিডি তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি:
ষ্টাফ রিপোর্টার
জয়ের বিরুদ্ধে জিডি তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে আশুলিয়ায় পুলিশের এসআইকে গালাগাল ও লাথি মেরে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ সোমবার (৪ এপ্রিল) বিকালে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে পিএইচএ ভবনে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

গত শুক্রবার আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা উপমন্ত্রী আরিফ খানের বিরুদ্ধে তাকে (মলয়) গালাগাল ও লাথি মেরে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে জিডি করেন।

পুলিশ জানায়, ঘটনার রাতে উপমন্ত্রী আরিফ খানকে বহনকারী গাড়িটি সাভারের নবীনগর বাসস্ট্যান্ডের কাছে সড়ক ডিভাইড্রারের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্থ হয়। এরপর আরিফ খান ঢাকাগামী একটি বাসে উঠে পড়েন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মলয় কুমার থানার গাড়ি নিয়ে উপমন্ত্রীকে নিরাপত্তা দিতে বাসের পেছনে ছুটতে থাকেন।

একপর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বাসটি থামলে এসআই ওই বাসটিতে উঠতে যান। এ সময় ক্ষুব্ধ উপমন্ত্রী তাকে গালমন্দ করে ধাক্কা দিয়ে ফেলে দেন।