English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ২২:৪৪

বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত ৫, গুলিবিদ্ধ প্রায় অর্ধশতাধিক

চট্টগ্রাম প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত ৫, গুলিবিদ্ধ প্রায় অর্ধশতাধিক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন প্রায় অর্ধশধিক বিক্ষোভকারী। 

নিহতরা হলেন- মর্তুজ আলী (৫০), আনোয়ার হোসেন (৪০), জাকের (৫০), বদিউল আলম ও আঙ্গুর মিয়া।  তবে নিহতের সংখ্যা আটজন বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে। কিন্ত পুলিশ এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

এই ঘটনায় বাঁশখালী থানার ওসিসহ আনসারের ১২ সদস্য আহত হয়েছেন।

এদিকে গুলিবিদ্ধদের নৌপথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ায় উপজেলার সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। রাত সাড়ে ৯ টার দিকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, গন্ডামারা থেকে ৮ কিলোমিটার সড়কজুড়ে প্রতিবাদকারীরা অবস্থান নিয়েছেন।

সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম শহর হতে দুই শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য এলাকায় মোতায়েন করা হয়েছে। বাঁশখালী থানা পুলিশের সঙ্গে র‌্যাব সদস্যরা যোগ দিয়েছেন।