English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৩:০৭

শেরপুরের সেই বাড়ি থেকে গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের সেই বাড়ি থেকে গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকার ওই বাড়ি থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান গ্রেনেডসহ বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০টি গুলি, দুই বস্তা ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকার মাহবুবুর রহমান ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি দুই যুবকের কাছে বাড়িটি ভাড়া দেন। রোববার রাত সোয় ৮ টার দিকে ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থালেই একজন মারা যান। অপরজন রোববার দিবাগত রাত ১২টার বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজনের পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সোমবার সকালে র‌্যাব ও পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান শুরু করে। পরে বাড়ি থেকে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০টি গুলি, দুই বস্তা ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।