English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১০:০৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ষ্টাফ রিপোর্টার
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। দেশের মোট ৮ হাজার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে।

এইচএসসিতে আজ বাংলা প্রথম পত্র ও আলিমে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২২৮টি। দেশের বাইরে ৭টি কেন্দ্রে মোট ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নাই এমন প্রতিবন্ধী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের (অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত) পরীক্ষায় ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।