ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
তনু ধর্ষিতাই হয়েছিলেন ধারণা পুলিশের
বাংলাদেশে যে ছাত্রীর হত্যাকান্ডকে ঘিরে গত প্রায় এক সপ্তাহ ধরে ব্যাপক প্রতিবাদ চলছে, সেই সোহাগী জাহান তনুর লাশ আজ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়না তদন্ত করা হয়েছে।
পুলিশ বলছে, তারা ধারণা করছে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল। দশ দিন আগে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিহত তনুর লাশ পাওয়া যায়।
এখনো পর্যন্ত এই ঘটনায় কোন সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ দাবি করেছে, ঘটনাটি অন্য জায়গায় ঘটানোর পর কুমিল্লা সেনানিবাস এলাকায় মৃতদেহ ফেলা হয়।
সোহাগী জাহান তনুর মৃতদেহ কুমিল্লার মুরাদনগরে তাদের গ্রামে দাফন করা হয়েছিলো।
সেখানে পুলিশি পাহারায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তোলা হয়। সে সময় তনুর বাবাসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এরপর মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়।
প্রথমে যে ময়নাতদন্ত করা হয়েছিলো, তার প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ বলছে, হত্যার আগে তনু ধর্ষণের শিকার হয়েছিলো। এখন পুলিশ এমন ধারণা করছে।
তবে এ ব্যাপারে আরো নিশ্চিত হতে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের জন্য দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করার কথা পুলিশ বলছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলছিলেন, “এটি যে হত্যা, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। পারিপার্শ্বিক বিষয়গুলো এবং তনুর শরীরে যেসব উপসর্গ পাওয়া গেছে, তাতে মনে হয়েছে, হত্যার আগে তনু ধর্ষণের শিকার হয়েছে।”
পুলিশ সুপার আরও বলেছেন, “যেখানে তাঁর লাশ পাওয়া গেছে, সেখানে হত্যাকান্ডটি সংঘটিত হয়নি।সেখানে শুধু লাশটি ফেলা হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া মৃতদেহ পাওয়ার জায়গায় কিছু আলামত ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল।এটা সাজানো নাটকের মতো করা হয়েছিল।”
ঘটনার কয়েকদিন পরই আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়েছিল,কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকায় মৃতদেহ পাওয়া যায়।
এদিকে. সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন বলে আসছেন, তিনি নিজে তাঁর মেয়ের মৃতদেহ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করেছেন।
এদিনও কথা বলার সময় এই একই কথা তুলে ধরে তিনি বলেছেন, এর বাইরে অন্য কোন কথা তিনি বলতে পারবেন না।
কবর থেকে মৃতদেহ তুলে দ্বিতীয়দফায় ময়নাতদন্ত করার বিষয়টিও মেনে নিতে পারছেন না ইয়ার হোসেন।
তিনি বলেছেন, “প্রথমে যে ময়নাতদন্ত করা হয়েছিল,সে সম্পর্কেই আমরা এখনও কিছু জানতে পারিনি। এখন আবার লাশ কবর থেকে তোলার খবরে তনুর মা আহাজারি করেন। আসলে আমাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।”
ঘটনার পর দশদিনেও জড়িত কাউকে যে চিহ্নিত করা যায়নি, সেটা নিয়েও ইয়ার হোসেন হতাশা প্রকাশ করেছেন।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেছেন, এখনও কাউকে চিহ্নিত করা না গেলেও কিছু ধারণা এবং সম্ভাবনা নিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজি নির্দেশ দিয়েছেন, এই ঘটনা নিয়ে যেনো কোন নাটক সাজানো না হয়। ফলে সতর্কতার সাথে তদন্ত করা হচ্ছে।”
তনু হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।এসব বিক্ষোভ থেকে জড়িতদের দ্রুত চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।খবর:বিবিসি।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:১৪ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০০ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


