English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৬:৩৭

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে বিচারপতিগণ

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে বিচারপতিগণ

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিগণ।

মঙ্গলবার বেলা পৌনে ৪টার দিকে তারা বঙ্গভবনে পৌঁছেছেন বলে জানা গেছে।

সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীকে আদালত অবমাননার জন্য জরিমানা ও কারাদণ্ডের পর রাষ্ট্রপতির সঙ্গে  বিচারপতিতের সাক্ষাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা ও রাজনৈতিক বিশ্লেষকরা।