English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৯:০৩

‘ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে’

অনলাইন ডেস্ক
‘ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে’

একাত্তরের পরাজিত শক্তিগুলোর ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে চলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন্স, খামারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল যে কি করতে হবে। এই অনুযায়ী মানুষ কাজ করেছিলেন। ৯ মাসের যুদ্ধে বঙ্গবন্ধুকে  একা একটি রুমে আটক করে রাখা হয়েছিল। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। বিশ্বের মানুষের সমর্থন আমাদের সঙ্গে ছিল।   প্রধানমন্ত্রী আরো বলেন, পাকিস্তান সৃষ্টির ব্যাপারে এ দেশের মানুষের অবদান রয়েছে। কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে।পশ্চিমা পাকিস্তানিরা আমাদের সম্পদ কেড়ে নিত। আমাদের অর্থসহ সব কেড়ে নিয়ে যাওয়া হতো। তারা মানুষ চায় নি, মাটি চেয়েছিল। বাঙিলেদের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলা হয়েছে। আমাদেরই কিছু লোক মুনাফেকি করেছে।   তিনি বলেন, পাকিস্তানিরা কখনো ভাবতে পারে নাই, বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনি পেয়েছিলেন। মাত্র দু’টি সিট বাদে বাকি সব আওয়ামী লীগ পায়। বাংলাদেশ যে স্বাধীন হবে সেটা তিনি হিসাব করে ছিলেন। পতাকার ডিজাইন কি হবে সেটা চিন্তা করে রেখেছিলেন।