English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৮:০২

সিম বন্ধ করার ইংগিত দিলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
সিম বন্ধ করার ইংগিত দিলেন মন্ত্রী

আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ হবে। এতে যদি কেউ সিম নিবন্ধন না করেন তাহলে কয়েক ঘণ্টার জন্যে বন্ধ করে দেওয়া হবে। এভাবে ক্রমান্বয়ে একপর্যায়ে সেগুলো বন্ধ হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান। মন্ত্রী বলেন, আমি বারবার বলেছি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য এনআইডিতে যাচ্ছে। অন্য কোথাও সংরক্ষিত হচ্ছে না। এটি আমি এনসিওর করছি।   এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলের পর ক্রমান্বয়ে যেসব মোবাইল ফোন কোম্পানির সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়নি সেগুলোতে সংকেত পাঠাবো।   তারানা হালিম বলেন, যেসব সিম নিবন্ধন করবে না সেগুলো কয়েক ঘণ্টার জন্যে বন্ধ করে দেওয়া হবে। এভাবে ক্রমান্বয়ে একপর্যায়ে সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এটি করবো। কয়েক ঘণ্টা সিম বন্ধ করে ইংগিত দিলে সিমের মালিক গিয়ে নিবন্ধন করে নেবেন।