English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৬:৪২

ব্যাংক চাইলে সহায়তা করব

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক চাইলে সহায়তা করব
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ আত্মসাতের তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এখনো ডিএমপির কাছে সহায়তা চায়নি। ব্যাংক কর্তৃপক্ষ সহায়তা চাইলে ডিএমপির পক্ষ থেকে সহায়তা করা হবে।  
 
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ক্রেডিট কার্ড জালিয়াতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ বেসরকারি ব্যাংক সহায়তা চাওয়ায় আমরা তদন্ত করে দোষীদের আটক করেছি। তদ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের টাকা আত্মসাতের বিষয়ে সহায়তা চাওয়া হলে আমরা সহযোগিতা করবো।