English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১২:৪২

প্রার্থী না থাকায় ৬২ ইউপিতে আওয়ামী লীগ জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রার্থী না থাকায় ৬২ ইউপিতে আওয়ামী লীগ জয়ী

প্রথম ধাপের ৭৩২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। তবে এর আগেই ৬২টি ইউনিয়ন পরিষদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা এককভাবে নির্বাচিত হয়েছেন।   রোববার নির্বাচন কমিশনের সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানিয়েছেন, আর কোনো প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।