English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৭:৫১

নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে

নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করতেও বলা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।

আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করতেও নির্দেশ দিয়েছি। শেষ বুলেট থাকা পর্যন্ত দুষ্কৃতকারীদের প্রতিরোধ করতে বলা হয়েছে।

কাজী রকিবউদ্দিন বলেন, মনোয়নপত্র জমা দেওয়ার সময় অনেক প্রার্থী বাধার সম্মুখীন হয়েছেন। তাই আমরা একাধিক জায়গায় মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতে অনলাইনের মাধ্যমেও মনোনয়নপত্র জমা নেওযার ব্যবস্থা করা হবে।

চার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।