ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
বসুন্ধরা চেয়ারম্যান :শর্টকার্ট বলতে সফলতার কোনো সংজ্ঞা নেই
শর্টকার্ট বলতে সফলতার কোনো সংজ্ঞা নেই। সফলতার জন্য কাজকে ভালোবাসতে হয় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আজ মঙ্গলবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে নিউজটোয়েন্টিফোরের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বসুন্ধরার চেয়ারম্যান বলেন, ''শিক্ষা জীবনে কে ফার্স্ট ডিভিশন পেল আর কে সেকেন্ড ডিভিশন পেল সেটা বড় বিষয় নয়। বাস্তব জীবনে কে সফল হলো সেটাই বড় কথা।'' তিনি বলেন, ''নিউজটোয়েন্টিফোর শুরুর আগেই বাজারে অনেক আলোচনা হচ্ছে। আমরা বাংলাদেশের এক নম্বর চ্যানেল হতে চাই। উদ্বোধনের দিন থেকেই একসঙ্গে সারা বিশ্ব থেকে দেখা যাবে চ্যানেলটি।'' সফল এই শিল্পপতি বলেন, ''বসুন্ধরা গ্রুপ যেখানেই কাজ শুরু করেছে, সেখানেই ভালো করেছে। আমরা দেশের ষাট শতাংশ কাগজের যোগান দিচ্ছি। সিমেন্টে সর্বোচ্চ উৎপাদন করছি। তিনি বলেন, আমরা মিডিয়া শুরু করেছি মাত্র কয়েক বছর হলো। এরই মধ্যে মিডিয়া জগতে সাড়া ফেলতে সক্ষম হয়েছি। এর প্রধান কারণ হচ্ছে, আমাদের মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। এখানে মালিকের কোনো অস্তিত্ব নেই।'' নিউজটোয়েন্টিফোরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ''আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সে কারণে আমাদের টিভিও সব সময় হবে নিরপেক্ষ। মানুষের জন্য যা কিছু ভালো করা যায়, করতে হবে।'' প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আহমেদ আকবর সোবহান বলেন, ''তোমরা অনেক ভাগ্যবান, অনেক বিখ্যাত লোকের সান্নিধ্য পাচ্ছ। এখান থেকে শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তোমরাই একদিন বিশ্ব মিডিয়ায় নেতৃত্ব দেবে।'' বক্তব্যের শেষ পর্যায়ে নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান অনুরোধ করেন তাঁর জীবনের গল্প বলার জন্য। জবাবে আহমেদ আকবর সোবহান বলেন, ''আমি যখন হাউজিং শুরু করি, তখন লোকজন আমাকে পাগল বলতো। অনেকে বলতো, লোকটা কিছু পয়সা পেয়েছে উড়িয়ে দিচ্ছে।'' স্মৃতিচারণ করে তিনি বলেন, ''হাউজিংয়ে জহুরুল ইসলামের তখন একচেটিয়া ব্যবসা। আমার স্ত্রী বলেছিলেন, তোমাকে একদিনেই শেষ করে দেবে। আমি লক্ষ্য স্থির করে লেগে ছিলাম, আজকে সফল হয়েছি। জহুরুল ইসলামের চেয়ে আমাদের ক্ষেত্র দশগুণ বেশি বিস্তৃত।'' তিনি বলেন, ''সরকার যা পারেনি, আমরা তা করেছি। সরকারের পুর্বাচলের চেয়ে কয়েকগুণ বড় বসুন্ধরার প্রকল্প।'' আহমেদ আকবর সোবহান বলেন, ''আমি যখন মিডিয়া শুরু করি, তখন অনেকে আমাকে ভয় দেখিয়েছিলো। কিন্তু মাত্র ৫ বছরে ভালো অবস্থানে পৌঁছে গেছি।'' তিনি বলেন, ''মিডিয়া বাংলাদেশকে অনেক দূর নিয়ে এসেছে। আরও অনেক দূর নিয়ে যেতে হবে।'' উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, নিউজটোয়েন্টিফোরের সিইও ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ ইব্রাহিম আজাদ, সিএনই শাহনাজ মুন্নী প্রমুখ। মঙ্গলবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। দেশের প্রথিতযশা সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকরা বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন। কর্মশালাকে থিওরিটিক্যাল ও প্রাকটিক্যালে ভাগ করা হয়েছে। অংশগ্রহণকারীদের পারফরমেন্সের ভিত্তিতে কর্মী বাছাই করা হবে বলে জানা গেছে।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:১৪ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০০ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


