English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০৫

পাকিস্তানি কর্মীকে হয়রানির অভিযোগ খতিয়ে দেখব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানি কর্মীকে হয়রানির অভিযোগ খতিয়ে দেখব: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানি দূতাবাসের এক কর্মীকে আটকের ঘটনায় পুলিশের হয়রানির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসেন ব্লেকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

গত সোমবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস শাখার কর্মী আবরার আহমেদ খানকে ‘সন্দেহজনক গতিবিধি’র কারণে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ আটক করে পরে ছেড়ে দেয়।

একই দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর রাতে তিনি বাসায় ফেরেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ।