ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
সকল হুমকি অগ্রাহ্য করে একুশের গ্রন্থমেলায় মানুষের ঢল
অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে গ্রন্থমেলার আবহটা একটু ভিন্ন। গতবছর বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে এই মেলার পাশেই কুপিয়ে হত্যা করা হয়। তারপর গত এক বছরে বেশ কয়েকজন লেখক ও প্রকাশককে প্রাণ দিতে হয়েছে কেবল লেখালেখি ও লেখা প্রকাশের অপরাধে। গত কয়েক বছরে ধর্মীয় উগ্রবাদীরা তাদের বেপরোয়া অবস্থান স্পষ্ট করেছে। তাদের অবস্থান ও বক্তব্য বাঙলা, বাংলাভাষা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির মুক্ত সংস্কৃতির জন্য আজ হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওরা প্রকাশ্য উল্লম্ফেনর মধ্য দিয়ে শঙ্কিত করে তুলতে চায় গোটা বাংলাদেশকে। সেই পশ্চাতপদ মৌলবাদীদের হুমকি অগ্রাহ্য করে বাঙ্গালীর প্রাণের বইমেলার প্রথম দিনেই নেমেছে মানুষের ঢল।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঘাতকদের বর্বর হামলার শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগার ড. অভিজিৎ রায়কে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এর পর একে একে একই কায়দায় উগ্রবাদী হামলায় উপর্যুপরি প্রাণ দিতে হয়েছে লেখক ও ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়, অনন্ত বিজয় দাস এবং প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে। এ সময়ের মধ্যে উগ্রবাদীদের হামলার শিকার হয়েছেন প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার সুদীপ কুমার বর্মণ ও তারেক রহিম।
জাতির রুচি, মনন, চিন্তা-চেতনা, সাংস্কৃতিক শক্তি, ঐতিহ্যিক উত্তরাধিকার, সংগ্রামের চেতনাকে তুলে ধরার প্রধান এ উৎসব শত আঘাতেও মলিন হবে না-এমন প্রত্যয়ই বারবার উচ্চারিত হয়েছে সবার মাঝে। তাই প্রাণের মেলা অমর একুশে বইমেলার প্রথম দিনেই হাজার হাজার মানুষের ঢল রুখতে পারেনি কেউ। এরইমধ্যে উগ্রবাদীরা বইমেলা নিয়েও তাদের আক্রোশ প্রকাশ করেছে। কিন্তু সমস্ত আক্রোশ ও হুমকি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বাঙালি আজ থেকে মিলিত হচ্ছে টানা এক মাসের মিলনমেলায়।
গত বারের চেয়ে এবারের মেলার পরিসর বেড়েছে প্রায় তিনগুণ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তরফ থেকে জানানো হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে পুরো বইমেলাকে ঘিরে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বইমেলায়। মেলা ও মেলার আশেপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে এবার। তাছাড়া পুরো বইমেলাকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নজর রাখবে সেই ক্যামেরায়। ফলে নিশ্চিন্তে ঘুরাফেরা করতে পারবেন দর্শনার্থীরা। এরপরও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, লেখক প্রকাশকদের ব্যাক্তিগত নিরাপত্তার প্রয়োজন হলে তার ব্যাবস্থা করা হবে।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩
-
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪


