English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৭

আগামী ৭২ ঘণ্টায় শীতের মাত্রা বৃদ্ধি পেতে পারে

আগামী ৭২ ঘণ্টায় শীতের মাত্রা বৃদ্ধি পেতে পারে

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে বাড়তে পারে শীত। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া চিত্রে দেখা গেছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।