ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
পৌর নির্বাচন গ্রহণ নিয়ে রিজভীর গুরুতর অভিযোগ
পৌর ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় বিএনপি অভিযোগ করেছে, নির্বাচনের ফল পক্ষে নিতে ‘সরকারি কারসাজির’ যে আশঙ্কা তারা প্রকাশ করে আসছিল, ভোটের মাঠে দিনের শুরুতেই তা ‘সত্যি’ হতে শুরু করেছে। বুধবার সকাল ৮টায় দেশের ২৩৪ পৌরসভায় ভোট শুরুর পর সাড়ে ৯টার দিকে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ‘তথ্য কেন্দ্রে’ সংবাদ সম্মেলনে আসেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সারাদেশে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে আশঙ্কা করছিলাম তার কিছু বৈশিষ্ট সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই ফুটে উঠেছে। আমাদের কাছে খবর আসছে, বিভিণ্ন কেন্দ্রে বিরোধী দলের এজেন্টেদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কেন্দ্র দথল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে।
লক্ষীপুরের রায়পুরা পৌরসভার কয়েকটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে সেসব কেন্দ্র বাতিলের দাবি জানান তিনি। তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুরের রায়পুরা, নাটোর, বরগুনার বেতাগী, ঝালকাঠির নলছিটি, মৌলভীবাজারের কমলগঞ্জ, নোয়াখালীর বসুরহাট, কুমিল্লার বরুড়া ও লাকসাম, মাদারীপুরের কালকিনি, জামালপুরের সরিষাবাড়ি, বরিশারের মুলাদী, ফেনীর দাগনভুঁঞা, বগুড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড,যশোরের মনিরামপুর, মানিকগঞ্জ, ঝিনাইদহের হরিনাকুণ্ড, নরসিংদীর মনোহরদি পৌরসভায় বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে; নির্বাচনী এজেন্ট এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে।
ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য ভোটের আগের রাত থেকে সন্ত্রাসী তৎপরতার মাত্রা দেখেই দেশবাসীর কাছে সরকারি কারসাজির বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে দমনপীড়ন চালিয়ে জাল নির্বাচনের একটি ছক বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে তারা। ক্ষমতাসীনরা এই নির্বাচনকে জালিয়াতির ওপর সাজিয়ে নিজেদের স্বৈরাচারী চেহারা উন্মোচন করছে।
মানুষের গণতান্ত্রিক অধিকার ‘কেড়ে নিতে সহায়তা না করে’ সংবিধানের দেওয়া দায়িত্ব পালন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, এখনো সময় আছে, যেসব কেন্দ্রে আওয়ামী লীগ দখল করেছে, সেই কেন্দ্রগুলোয় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে নির্বাচন কমিশনে গিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়ে আসেন। এর আগে মঙ্গলবার বিএনপি নেতা আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর ভোটে ঝুঁপিূর্ণ অন্তত ৩০টি কেন্দ্রের বিষয়ে অভিযোগ দিয়ে আসে ইসিতে।
সে সময় তিনি বলেছিলেন, ভোটাররা যেন নিসঙ্কোচে তাদের খুশিমতো ভোট দিতে পারেন, ফলাফল যেন সেই ভিত্তিতে হয় এবং ফলাফল শিট যাতে কোনো নির্দেশে নির্ধারিত না হয়। নির্বাচনে ভোটার কত শতাংশ ভোট দিল, সেই সংখ্যাটি যেন বজায় থাকে। সেটি যেন বাড়ানো-কমানোর কোনো প্রচেষ্টা না করা হয়।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:১৪ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০০ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


