ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
পৌর ভোট: জোট নিয়ে প্রচারণায় নামছে বিএনপি
আসন্ন পৌর নির্বাচনের প্রচারণায় জোটগতভাবে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
একই সঙ্গে যেসব পৌরসভায় শরিক দল জামায়াতে ইসলামীর নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে, তাদের বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের সিদ্ধান্তও হয়েছে।
শনিবার শরিক দলগুলোর মহাসচিবদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জোটের এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, “এই সভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা ২০ দলের ঐকমত্যের প্রার্থীদের সর্বাত্মক সমর্থন জানাব। আগামী যে কয়েকদিন প্রচারণার জন্য অবশিষ্ট রয়েছে, সেই কয়েকদিন আমরা সমন্বিতভাবে আমাদের প্রার্থীদের পক্ষে আমরা প্রচারনায় অংশ নেবে।
“গতকাল বৃহত্তর রংপুর ও দিনাজপুরে জোটগতভাবে প্রচারণা শুরু হয়ে গেছে। অতি অল্প সময়ের মধ্যে সবখানে জোটের সমন্বিত প্রচারণা শুরু হবে, তাতে জোট নেতারা অংশ নেবেন।”
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় একযোগে নির্বাচন হবে। আইন সংশোধনের পর এই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হচ্ছে।
বিএনপির মেয়র প্রার্থীদের পাশাপাশি জোট শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) ও এলডিপির দুই নেতা ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। নিবন্ধন হারানো জামায়াতের নেতারা হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
যেসব স্থানে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে রয়েছে, সেখানে জোটের প্রার্থীর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে- জানতে চাইলে ফখরুল বলেন, “দুই-একটি জায়গায় এ ধরনের সমস্যা আছে। স্থানীয় পর্যায়ে তারা (স্থানীয় নেতারা) সমাধান করবেন।”
ফখরুলের সভাপতিত্বে জোটের মহাসচিব পর্যায়ের এই বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো নেতা উপস্থিত ছিলেন না।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ে এ বৈঠক হয়।
নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকতে পারেন, কতটুকু দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পারেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেন, তা প্রমাণ হবে।”
পৌর ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাতে শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান।
বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানান তিনি
ফখরুলের সভাপতিত্বে বৈঠকে ২০ দলীয় জোট মহাসচিদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।
এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, বিজেপির যুগ্ম মহাসচিব আবদুল মতিন সউদ, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডিএলের খোকন চন্দ্র দাস, এনডিপির মুহাম্মদ ফরিদউদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিটাইমস৩৬৫ ডটকম/একে
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:১৪ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০০ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


